Site icon CPLUSBD.COM

রাউজানে মশার কয়েল থেকে বিছানায় আগুন লেগে দগ্ধ শিক্ষক দম্পতি

বোয়ালখালীতে অগ্নিদগ্ধ হয়ে গৃৃহবধুর মৃত্যু

ফাইল ছবি

সিপ্লাস প্রতিবেদক: রাউজানে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোকারদীঘিপাড়া গ্রামে মশার কয়েল থেকে বিছানায় আগুন লেগে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়েছেন জসিম উদ্দিন (৩৫) ও তার স্ত্রী জান্নাতুস সায়মা (২৫) নামে শিক্ষক দম্পতি।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে এই ঘটনা ঘটে।

অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে পরে সেখান দু’জনকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে নেয়া হয়েছে।

দগ্ধ দম্পতি হলেন ওই গ্রামের নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন (৩৫) ও তার স্ত্রী একটি কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষিকা জান্নাতুস সায়মা (২৫)। তাদের সংসারে চার মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে। তবে দগ্ধ শিক্ষক জসিমের চেয়ে তার স্ত্রী জান্নাতুস সায়মার অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, গতকাল বুধবার রাত ১২টার দিকে প্রতিদিনের মতো ঘরে নিজেদের শয়নকক্ষে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন ওই দম্পতি। আজ ভোরের দিকে মশার কয়েলের আগুন বিছানার চাদরে ছড়িয়ে তাদের শরীরে লেগে দু’জন দগ্ধ হন। চিৎকার শোনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার হাসপাতালে নিয়ে যান।

বৃহস্পতিবার তাদের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে দু’জনকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছে তাদের শরীরের ৬০ থেকে ৬৫ শতাংশ পুড়ে গেছে।

নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য সুশীল দাশ বলেন, ‘মশার কয়েল থেকে মশারীতে আগুন লেগে শিক্ষক-শিক্ষিকা দম্পতি দগ্ধ হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।’