নিউজটি শেয়ার করুন

রাউজানে মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া উৎসব সম্পন্ন

রাউজানের নৃত্য, গান, আর ক্রীড়া নৈপুণ্যে অনুষ্ঠিত হল শতবর্ষোত্তীর্ণ শিক্ষা নিকেতন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া উৎসব।

বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের “যেমন খুশি তেমন সাজ” প্রতিযোগীতার মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটে।

এর আগেরদিন বুধবার সকাল নয় টায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসরিন আকতার। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শেখর ঘোষ আপনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান সাহিত্য পরিষদের সভাপতি মহিউদ্দিন ইমন, কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্ত।

এবারের উৎসবে বিদ্যালয়ের আট শতাধিক শিক্ষার্থীদের মধ্যে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী চারটি হাউজে বিভক্ত হয়ে ৫৩টি ইভেন্টে অংশ নেন। হাউজগুলো হল তামিম ইকবাল হাউজ, মোস্তাফিজুর রহমান হাউজ, মাশরাফি হাউজ, সৌরভ গাঙ্গুলি হাউজ ও উসাইন বোল্ট হাউজ। এই সব হাউজে শিক্ষার্থীরা তাদের রন্ধন শিল্প ও কারু শিল্প প্রদশর্ন করেন। অতিথিদের আপ্যায়নে হাতের তৈরি হরেক রকমের টক, মিষ্টি ও ঝাল নাস্তা পরিবেশন করেন। প্রতিটি হাউজে বিদ্যালয়ের দুই করে শিক্ষক নেতৃত্ব দেন। এরা হলেন যথাক্রমে চিন্ময় বড়ুয়া- অরূপ দাশ, মাসুক চৌধুরী-শান্তা বড়ুয়া, আব্দুস সবুর- সামুরিকা পাল, শিবাশীষ রায় – পান্না চৌধুরী ও প্রদীপ ভট্টাচার্য-বিপ্লব কান্তি।

আগামী ২৫ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিতব্য বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও পুরস্কার বিতরণী সভায় প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।