নিউজটি শেয়ার করুন

রাউজানে মাদক বিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার

রাউজানে মাদক বিরোধী অভিযানে পৃথক দুটি স্থান থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কারাগারে প্রেরণ করা হয়।

থানা পুলিশের সূত্রে জানা যায়, ১৮ অক্টোবর শুক্রবার রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পথের হাট বাজারের ভরতশ্বরী প্লাজার সামনে থেকে ৫ কিশোরকে ৫৬ পিস ইয়াবাসহ এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের ঢালারমুখ তালুকদার মার্কেটের সামনে থেকে ১৫ লিটারমদ একজনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াপাড়া ইউনিয়নের মুহাম্মদ মতিনের ছেলে ইমরান (২০), মুহাম্মদ রুহুল আমিনের ছেলে মুহাম্মদ জুয়েল (২১), মুহাম্মদ ইদ্রিসের ছেলেন মুহাম্মদ ফারুক (১৯), মুহাম্মদ ফজল কাদেরের ছেলে মুহাম্মদ মুরাদ (২০), মুহাম্মদ শাহ আলমের ছেলে মো. রাশেদ (১৯)। অপরদিকে ১৫ লিটার মদসহ আটক মুহাম্মদ জামাল (৪২) সন্দ্বীপ উপজেলার পশ্চিম মুছাপুর গ্রামের মৃত এমরান মোল্লার ছেলে।

রাউজান থানার উপ পরিদর্শক নুর নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে পৃথক দুটি অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে শনিবার ( ১৯ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।