রাউজানে বর্ণাঢ্য আয়োজনে রাত্রিকালিন অলম্পিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার( ২১ ফেব্রুয়ারি) রাত ৮ টায় উপজেলার উরকিরচর ইউনিয়নে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত মিরাপাড়া জাগ্রত সংঘের উদ্যোগে আয়োজিত টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধক ছিলেন উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল বড়ুয়া।
ফাইনালে মোহরা তরুণ সংঘ ১-০ আলী সওদাগর পাড়া শেখ রাসেল স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। একমাত্র গোলটি করেন মোহরা তরুণ সংঘের অধিনায়ক মো. আলাউদ্দিন। তিনি টুর্ণামেন্টের সেরা খেলোয়ারও নির্বাচিত হন।
খেলা শেষে টুর্ণামেন্ট পরিচালনা পর্ষদের সভাপতি আনোয়ার শাহাদাত সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে পুরস্কার বিরতণী সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক উৎপল মহাজন অরুণ, উপজেলা আওয়ামী যুবলীগের উপ প্রচার সম্পাদক সাজেদুল করিম সাজু, সহ সম্পাদক মো. আরমান হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, চিকিৎসক সজল দেব।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা জুয়েল বড়ুয়া, মোঃ ইউসুফ মিয়া বাদশা, মো. জাহাঙ্গীর সওদাগর, ক্লাবের সভাপতি মো. আবদুর রশীদ, মো. আবু তালেব, রিপন, আরমান, জুয়েল, সুমন, সুজন, রাজু প্রমুখ।
টুর্ণামেন্টের সেরা গোলদাতা নির্বাচিত হন হারপাড়া শেখ রাসেল স্মৃতি সংসদ মো. ইমন। চ্যাম্পিয়ন দলকে নগদ ৮ হাজার টাকা ও ট্রপি এবং রানারআপ দলকে ৪ হাজার টাকা ও ট্রপি তুলে দেওয়া হয়।

