Site icon CPLUSBD.COM

রাউজানে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের রাউজানে ৭৫ বছর বয়স্ক এক মুক্তিযোদ্ধাকে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার সকাল ১০ টায় প্রকাশ্যে দিবালোকে এ ঘটনা ঘটে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারপাড়া উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

নিহত ওই মুক্তিযোদ্ধার নাম একেএম নুরুল আজম চৌধুরী। তাঁর মাথা কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে খুনিরা।

তিনি হাটহাজারী উপজেলার গড় দূয়ারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুরামিয়া চৌধুরী বাড়ির আব্দুল হালিম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র। ঘটনাস্থলের পাশে হারপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে তিনি একটা দোকানে বই খাতা বিক্রি করতেন।

ঘটনাস্থল পরিদর্শনে আসা রাউজান থানার ওসি (তদন্ত) মীর হোসেন বলেন, এটি মুক্তিযোদ্ধা ও বই বিক্রেতা নুরুল আজমের লাশ। তাঁর মাথা ও দেহ বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেছেন। ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ।