
সিপ্লাস ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনোপলক্ষে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, রাউজান থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান এবং যুদ্ধকালীন মুজিব বাহিনী প্রধান, রাউজানে সমবায় আন্দোলনের অন্যতম পুরোধা, বিশিষ্ট শিক্ষানুরাগী মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যানের তেত্রিশতম মৃত্যুবার্ষিকীতে গৃহীত বছরব্যাপী কর্মসূচির চতুর্থ ধাপে আগামী ২০ ফেব্রুয়ারি, শনিবার ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের রুপচান্দনগর গ্রামে হযরত আলহাজ্ব ওচমান আলী মাস্টার (রহঃ)-এর বাড়ি প্রাঙ্গণে ‘ফ্রি হেলথ্ ক্যাম্প’-এর উদ্যোগ নেয়া হয়েছে।
‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটি’ এবং সমাজ, সংস্কৃতি, উন্নয়ন, মানবাধিকার, মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তার জবাবদিহিমূলক সংগঠন ‘আমরা করবো জয়’-এর যৌথ আয়োজনে দিনব্যাপী এ ক্যাম্প সু-সম্পন্ন করতে যাবতীয় সহযোগিতা করবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।
এ নিয়ে এক সভা হাসপাতালের প্রেসিডেন্ট কার্যালয়ে একটিং প্রেসিডেন্ট সৈয়দ মোঃ মোরশেদ হোসেনের সভাপতিত্বে ৩ ফেব্রুয়ারি দুপুরে অনুষ্ঠিত হয়। আয়োজনের বিস্তারিত তুলে ধরেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটির মহাসচিব শওকত বাঙালি।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন-চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক প্রশাসন ডা. মো. নুরুল হক, উপ-পরিচালক প্রশাসন মো. মোশাররফ হোসাইন ও ডা. এ.কে এম আশরাফ উল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী অনুরুপ চৌধুরী প্রমুখ।
আয়োজন সফল করতে সর্বাত্মক সহযোগিতার কথা উল্লেখ করে সভাপতির বক্তব্যে সৈয়দ মোঃ মোরশেদ হোসেন বলেন, যে কোন সামাজিক কর্মকান্ডে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নিবেদিত। রাউজানের আয়োজনটি জাতির জনক বঙ্গবন্ধু ও তার ঘনিষ্ঠ সহচর একজন মুক্তিযোদ্ধাকে ঘিরে। এ আয়োজনটি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি আমরা। ক্যাপশানঃ







