নিউজটি শেয়ার করুন

রাউজানে মেম্বারের গরু চুরি

রাউজান প্রতিনিধি: রাউজানে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের মেম্বারের নতুনহাটস্থ গরুর খামার থেকে ৩টি গরু চুরি হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতের কোন এক সময় এই চুরির ঘটনা ঘটে।

ইউপি সদস্য কাজী জিয়াউদ্দিন জানান, ‘আমার খামারে ২৬টি গরু ছিল, বৃহস্পতিবার সকালে গিয়ে খামারের দরজা ভাঙা পান, তিনটি উন্নতজাতের গরু (গাভী) নেই। গরু তিনটি আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা’।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন সাংবাদিকদের বলেন, ‘গরু চুরির ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’