নিউজটি শেয়ার করুন

রাউজানে মোকার দিঘীর পাড়া নবীন সংঘের ৩২তম সুন্নী সমাবেশ সম্পন্ন

রাউজানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষ্যে ৩২ সুন্নী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর, শুক্রবার উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোকার দিঘীর পাড়া নবীন সংঘের উদ্যোগে এবং সংগঠনটির আবুধাবী ও ওমান শাখার সহযোগীতায় মোকার দিঘী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সুন্নী সমাবেশের দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বিভিন্ন মাদ্রাসার খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তিলাওয়াত, হামদ ও নাত প্রতিযোগীতা, খতমে গাউসিয়া, মিলাদ-মাহফিল ও তবররক বিতরণসহ নানা আয়োজন।
স্থানীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু তাহের আল-কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলের উদ্বোধক ছিলেন নোয়াপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়া।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা মোহাম্মদপুর কাদেরীয়া তৈয়্যবিয়া আলিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক। প্রধান বক্তা ছিলেন হালিশহর আহলে সুন্নাত রিচার্স সেন্টারের প্রতিষ্ঠাতা মাওলানা ওমর ফারুক নঈমী।
সংগঠনটির ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে বিশেষ আলোচক ছিলেন খাগড়াছড়ি খেজুরবাগ জামে মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দিন আল-কাদেরী, আল্লামা শাহরাজ উদ্দিন জিহাদী।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মোকার দিঘী পাড়া জামে মসজিদ ও সমাজ পরিচালনা কমিটির সভাপতি হাজী মুহাম্মদ আব্দুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ সৈয়দ আমিন, প্রবাসী উপদেষ্টা খায়রুল আমিন, জাহেদ আমিন, খোরশেদুল আলম টিটু, সংগঠনের সাধরণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সভাপতি মো. মাসুদ, সহ-সাধারণ সম্পাদক মো. সম্রাট, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ, সহ- সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, অর্থ সম্পাদক ইবনে আলী মুন্না প্রমুখ।