রাউজান প্রতিনিধিঃ রাউজানে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
১৪ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে পৃথকভাবে আলোচনা সভাসহ নানান কর্মসূচীর মধ্যদিয়ে এই দিবস পালিত হয়।
উভয় সভায় পৃথকভাবে টেলি কনফারেন্সর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি। সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ সেলিম উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ প্রমুখ।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাউজান প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকমণ্ডলীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে সকাল ১১ টায় মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ- সভাপতি স্বপন দাশ গুপ্ত, ইরফান আহম্মদ চৌধুরী, কামরুল ইসলাম বাহাদুর, আওয়ামীগ নেতা শাহা আলম চৌধুরী, কাউন্সিলর আলমগীর আলী, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদুর জব্বার সোহেল, আওয়ামীলীগ নেতা ইফতেহার আলম দিলু, এস এম বাবর, জসিম উদ্দিন, নুরুল ইসলাম শাহাজান, মাহাবুল আলম, তছলিম উদ্দিন, মুছা আলম খান চৌধুরী, আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী হাছান, আবদুল লতিফ, স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, মহিলা নেত্রী রেহেনা আফরোজ, জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুর নেছা, যুবলীগ নেতা তপন দে, আরিফুল ইসলাম চৌধুরী, আবু ছালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহামুদ প্রমুখ।

