নিউজটি শেয়ার করুন

রাউজানে যথাযোগ্য মর্যাদায় মাস্টার দা সূর্য সেনের ফাঁসি দিবস পালিত

রাউজান প্রতিনিধি: রাউজানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মাস্টারদা সূর্য সেনের ফাঁসি দিবস।

এই উপলক্ষে গত ১২ জানুয়ারি বেলা ১২ টায় উপজেলার সূর্য সেন চত্বরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, পৌর কাউন্সিলর জানে আলম জনি, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো তসলিম উদ্দিন, মুছা আলম খান, পৌর যুবলীগের সভাপতি জিয়াউল হক রোকন, সহ সভাপতি আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেক, সাবেক ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মো. আসিফ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, রাউজান সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. আরমান প্রমুখ।

এর পূর্বে মাস্টারদার ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন সমুহের নেতৃবৃন্দ, রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

উল্লেখ্য, ১৯৩৪ সালের আজকের এই দিনে মধ্যরাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামী বাঙ্গালি বিপ্লবী মাস্টারদা সূর্য সেন ও তাঁর সহযোগী তারকেশ্বর দস্তিদারের ফাঁসি কার্যকর করা হয়েছিল। সূর্য সেন ১৮৯৪ সালের ২২ মার্চ চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া ইউনিয়নের এক অস্বচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রাজমনি সেন এবং মাতার নাম শশী বালা সেন। রাজমনি সেনের দুই ছেলে আর চার মেয়ে। সূর্য সেন তাঁদের পরিবারের চতুর্থ সন্তান।

মাস্টারদা নামে সমধিক পরিচিত ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এই বিপ্লবীর প্রকৃত নাম সূর্যকুমার সেন। তার ডাক নাম ছিলেন কালু। তিনি তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজ জীবন বলীদান করেন।। মাস্টারদা নামে সমধিক পরিচিত ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এই বিপ্লবীর প্রকৃত নাম সূর্যকুমার সেন। তার ডাক নাম ছিলেন কালু। তিনি তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজ জীবন বলীদান করেন।