রাউজান প্রতিনিধি: রাউজানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ নানান কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে।
রবিবার (৭ মার্চ ) সকাল ১০ টায় রাউজান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
তিনি বলেন, বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মডেল হিসেবে উপস্থাপিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি কাজ করে যেতে চায়। এই মুজিব শতবর্ষে আমাদের নিজস্ব খরচে ১০০টি বিবাহ সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেছি। প্রতিটি ইউনিয়নে একযোগে লক্ষাধিক মানুষের মেজবানের আয়োজন করা হবে। ইতোমধ্যে আমরা রাউজানের গুরুত্বপূর্ণ স্থাপনায় ১০০টি বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন করেছি। এছাড়াও দেশ পর্যায়ে সর্বপ্রথম স্কুল ফিডিং, বঙ্গমাতা ফুটবল, এক ঘন্টায় সাড়ে চার লক্ষ চারা রোপন করেছি। এসবের কারণে রাউজান সারাদেশের উপজেলার জন্য একটি মডেল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও শিক্ষিকা সালসাবিল করিম চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ আনোয়ারুল ইসলাম, পৌরসভার মেয়র মো.জমির উদ্দিন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, কৃষি কর্মকর্তা শাব্বির আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশগুপ্ত, কাউন্সিলর কাজী ইকবাল, কাউন্সিলর বশির উদ্দিন খান, আলমগীর আলী, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আব্দুর রহমান চৌধুরী লালু, বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আব্দুল জব্বার সোহেল, কাউন্সিলর সমির দাশগুপ্ত, দীলিপ কুমার চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি কাউন্সিলর জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী, রাউজান সরকারি কলেজ অধ্যক্ষ সেলিম উদ্দিন প্রমুখ।
এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকমণ্ডলী, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ ও ছত্রলীগের নেতৃবৃন্দ।
সভাশেষে ৭ মার্চ উপলক্ষ্যে আয়োজিত নানান প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।








