নিউজটি শেয়ার করুন

রাউজানে শেখ কামালের ৭২তম জন্মদিনে ৭২’শ চারা বিতরণ

রাউজান প্রতিনিধি: রাউজানের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্যপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২ তম জন্মদিনে ৭২’শ গাছের চারা বিতরণ করলেন রাউজান উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৫ আগস্ট ) বেলা ১২ টায় উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে উপজেলার সর্বসাধারণের মাঝে বিভিন্ন জাতের ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এরপূর্বে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি.।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ। এছাড়াও সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here