রাউজান প্রতিনিধি: রাউজানে শ্বাসকষ্ট নিয়ে মোহাম্মদ এরশাদ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত ১ টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি ৭ নং রাউজান ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার মজুমদার বাড়ির মো. ইদ্রিসের পুত্র। তিনি পেশায় একজন ব্যবসায়ী। সাংসারিক জীবনে তিনি ছয় মাস বয়সী এক কন্যা সন্তানের জনক।
তার অকাল মৃত্যুতে এলাকাবাসী ও বন্ধুমহলে শোকোর ছায়া নেমে এসেছে।
তার প্রতিবেশী উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ জানান, প্রায় দশদিন যাবৎ তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। আজ রাত ১১ টার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে বাড়ির এক ছোট ভাই আমাকে ফোন দিলে আমি তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে বলি। তার পরিবার তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

