রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে সর্তা খালে অবৈধভাবে গড়ে উঠা বালুর মহল ধ্বংস করলেন ভ্রাম্যমান আদালত।
২১ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ছয়টায় উপজেলার গহিরা ইউনিয়নের পশ্চিম দলই নগর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এই বালুর মহল ধ্বংস করেন।
অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা।
এই প্রসঙ্গে তিনি জানান, সর্তা খালে অবৈধভাবে গড়ে উঠা বালুর মহলে অভিযান চালিয়ে খাল হতে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। অভিযানের আভাস পেয়ে বালুখেকোরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নি।
পরিবেশ ও নদীর ভারসাম্য রক্ষায় অবৈধ বালুর মহলের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে জানান তিনি।








