নিউজটি শেয়ার করুন

রাউজানে সাইকেল পেলেন ১১৪ গ্রাম পুলিশ

রাউজানে সাইকেল পেলেন ১১৪ গ্রাম পুলিশ
রাউজানে সাইকেল পেলেন ১১৪ গ্রাম পুলিশ

গাজী জয়নাল আবেদীন, রাউজান: চট্টগ্রামের রাউজানে ১১৪ জন গ্রাম পুলিশকে হাতে বাই সাইকেল তুলে দিলেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি উপজেলা ১৪ ইউনিয়নের কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এই সাইকেল তুলে দেন।

এই সময় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, রাউজানের প্রতিটি এলাকায় অসহায়-গরীব মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। গ্রামের সকল অপরাধ তৎপরতা রোধে গ্রাম পুলিশদের সাহসী ভূমিকা রাখতে হবে। জন্ম-মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া, অপরাধ কর্মকান্ড এবং পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ ও সার্বিক তদারকি করতে হবে। রাউজান উপাজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি অনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার ভূমি অতীশ দর্শী চাকমা, রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন প্রমুখ।

একইদিন ১৭জন ক্যান্সার আক্রান্ত রোগীকে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। কৃষকদের মাঝে সার-বীজ ও পোকা প্রতিরোধক উপকরণ ও প্রতিবন্ধীকে হুইল চেয়ার, প্রত্যেক বিহারে ৫০০ কেজি করে ১৩৬টি বৌদ্ধ বিহারে চাল বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here