রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকাল পাঁচটায় উপজেলার বদুপাড়া জামে মসজিদ চত্বরে পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
করোনা পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী।
উপজেলা যুবলীগের সহ সম্পাদক সুজন মল্লিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মরহুমের পুত্র বর্তমান ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. রোকন উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক দেবমিত্র বড়ুয়া মাইকেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হানিফ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মো. কাশেম, হাজী আমির হোসেন, বিশ্বজিৎ দে, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহফুজুল হক, ইসমাঈল হায়দার, আওয়ামী নেতা জানে আলম, সোহেল মজুমদার, আব্দুল করিম চৌধুরী বাবু, রোকন উদ্দিন ছিদ্দিকী, কৃষি ও সমবায় বিষয়ক এসএএম রুবেল, প্রবাসী আওয়ামী লীগ নেতা মঈনুল ইসলাম মজুমদার, কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ সভাপতি মাসুদ হোসেন রুবেল, ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈকত তালুকদার, সাধারণ সম্পাদক বাসু ঘোষ, যুবলীগ নেতা পষূণ মুৎসুদ্দি, মো. ছোটন, মো. পারভেজ, উপজেলা ছাত্রলীগ নেতা এস.এম আজিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানভীর, প্রসূন বড়ুয়া, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদ মামুন, সাধারণ সম্পাদক গাজী হাছান নয়ন প্রমুখ। এরপূর্বে মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ।
সভার পরে ইউনিয়ন যুবলীগের পক্ষ হতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, মো. ইব্রাহিম পাহাড়তলী ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ছিলেন। তিনি ২০১৪ সালে ২৭ এপ্রিল মৃত্যু বরণ করেন।








