নিউজটি শেয়ার করুন

রাউজানে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্ণযুগ চলছে – এএসপি আনোয়ার হোসেন

রাউজান প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ এখন উন্নত বিশ্বের অংশ। তারই ধারাবাহিকতায় রাউজানে সাম্প্রতিক সম্প্রতির স্বর্ণযুগ চলছে। স্বাধীনতা বিরোধী কোন অপশক্তি এই স্বর্ণযুগে যাতে কলঙ্ক লেপন করতে না পারে সেই বিষয়ে আমাদের আপনাদের সকলের সজাগ থাকতে হবে।
১৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টায় রাউজান থানা চত্ত্বরে সার্বজনীন শারদীয় দূর্গোৎসব-২০২০ উপলক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দর সাথে রাউজান থানা পুলিশের এক মতবিনিময় সভায় সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল হারুন, ওসি (তদন্ত) নুর হোসেন নোমান, পরিদর্শক অলি উল্লাহ, পরিদর্শক কাজী মাসুদ, রাউজান পূজা উদযাপন পরিষদ উত্তরের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, দক্ষিণের সভাপতি প্রকাশ শীল, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পূজা উদযাপন পরিষদ উত্তরের সহ সভাপতি প্রদীপ শীল, রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার বিশ্বাস, পুজা উদযাপন পরিষদের দক্ষিণের প্রচার প্রকাশনা সম্পাদক রুবেল বৈদ্য। সভায় রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দ, রাউজান পূজা উদযাপন পরিষদ উত্তর ও দক্ষিণ শাখার নেতৃবৃন্দ, রাউজান থানার উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এবারে রাউজানে থানা পর্যায়ে সর্বাধিক ২৩২ টি পুজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্য উত্তরাংশে ১২২ টি ও দক্ষিণাংশে ১১০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। করোনা প্রাদূর্ভাব মোকাবিলায় সর্বোচ্চ স্বাস্থ্যবিধি রক্ষায় ‘নো মাস্ক নো এন্ট্রি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মন্ডপে একসাথে ২০ জনের অধিক লোক অবস্থান না করার অনুরোধ করা হয়েছে।