নিউজটি শেয়ার করুন

রাউজানে সিএনজির ধাক্কায় শিশুর মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: রাউজান পৌর সদরে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় নিশান কর্মকার (৭) নামে এক শিশু মারা গেছে।

শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে বাইন্যাপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাউজান হাওইয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বলেন, রাস্তা পার হওয়ার সময় সিএনজি অটোরিকশার ধাক্কায় নিশান কর্মকার নামে এক শিশু আহত হয়। তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুর সোয়া ১২টার দিকে নিশান কর্মকারের মৃত্যু হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিএনজি অটোরিকশাটি আটক করা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here