Site icon CPLUSBD.COM

রাউজানে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

রাউজান প্রতিনিধি: রাউজান স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ পৃথকভাবে নানান কর্মসূচীর মাধ্যমে এই দিবস উদযাপন করেন। সকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে উপজেলা সদরস্থ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

এরপর তিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ প্রমুখ।

সভায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকমণ্ডলী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগ স্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি স্বপন দাশগুপ্ত, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর আলী, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, দপ্তর সম্পাদক তপন দে, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ প্রমুখ।

এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নে পৃথকভাবে নানান কর্মসূচীর মাধ্যমে এই দিবস উদযাপন করেন।