রাউজান প্রতিনিধি : রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছার ১৫মিনিট পর মায়া বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পূর্ণাঙ্গ ঠিাকানা অন্তর্ভুক্ত না করায় অজ্ঞাত হিসেবে লাশটি সোমবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিষ্টার খাতায় শুধামাত্র লিপিবব্ধ আছে নাম মায়া বেগম, বয়স ৩৫, স্বামী মজলিশ মিয়া, ঠিকানা: রাণীর হাট (রাঙ্গুনিয়া উপজেলা)।
হাসপাতাল সূত্র জানায়, গত রবিবার রাত ৮টায় নিজেই হাসপাতালে যান মায়া বেগম। ওই সময় দায়িত্বরত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের ইএমও ডা. শান্তনো পালিত। নাম ঠিকানা জানিয়ে তিনি চিকিৎসা সেবা গ্রহণ করেন। রক্ত বমি করতে করতে হাসপাতালে পৌঁছার ১৫মিনিট পর তিনি মারা যান।
এই বিষয়ে রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দ্বীনকে ফোন করে মায়া বেগম নামে এক নারীর নামে মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মায়া বেগম নামে হাসপাতালে মারা গেছে আমার কাছে এখনো এরকম তথ্য নাই।
মায় বেগম নামে ওই নারীকে হাসপাতাল থেকে অজ্ঞাত লাশ হিসেবে উদ্ধার করে মর্গে পাঠিয়েছে, আপনি জানেন না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অজ্ঞাত লাশ হিসেবে আসছিল। হাসপাতালে মারা যাওয়ার বিষয়ে আপনি কি খবর রাখেন নাই-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খবর রাখব না কেন, আপনাকে বলতে চাচ্ছি না আরকি!
তিনি আরও বলেন, আমরা অজ্ঞাত লাশ হিসেবে পায়ছি, সিঙ্গেল আসছিল, আসার ১৫/২০ মিনিট পর মারা গেছিল এই হচ্ছে কথা।এর চাইতে বেশি আপনাকে জানাতে পারব না আরকি!
এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আরো পড়তে পারেন:
- ২০২৩ সাল থেকে জেএসসি ও পিইসি পরীক্ষা থাকবে না- শিক্ষামন্ত্রী
- আমিরাতের ভিজিট ভিসা চালু, অনেকের মনে এখন দুবাই ওয়ালা হওয়ার স্বপ্ন
- প্রধানমন্ত্রীর কাছে গেলেন সাকিব আল হাসান
- “বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সাজাতে হবে দেশীয় শিক্ষার রূপরেখা”
- সোমবার থেকে খুলেছে চট্টগ্রামের মেডিক্যাল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট
- চট্টগ্রামে একদিনে করোনায় মৃত্যু ৬ জনের

