রাউজানে শীতার্তদের মাঝে কম্বল, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, প্রতিবন্ধীদের মাঝে উন্নত খাবার বিতরণ ও মাদক বিরোধী কনসার্টের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল সেবামূলক সামাজিক সংগঠন ‘স্মাইল গ্রুপের এক দশক পূর্তি উৎসব।
গত ১৪ জানুয়ারি, মঙ্গলবার দিনব্যাপী বর্ণিল আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের নাতোয়ান বাগিচায় সংলগ্ন ময়দানে এই দশক পূর্তি উৎসব হয়। এই দিন বিকাল তিনটায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠক ও সমাজকর্মী ফারাজ করিম চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু।
সংগঠনের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান সালামত উল্লাহ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী (রানা), রাউজান আর্য্যমৈত্রেয় ইন্সটিটিউশনের সভাপতি মো. শাহ আলম চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ।
সংগঠনের কর্মকর্তা মো. হাছান, রাব্বী চৌধুরী ও আইয়ুব হাছানের যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইসহাক।
সভা শেষে ৩০০ জন শীতার্ত মাঝে শীতবস্ত্র ও ১৫০ শিক্ষার্থী মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সন্ধ্যায় আয়োজন করা হয় মাদক বিরোধী কনসার্ট।
উল্লেখ্য গত ২০১০ সালে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের সমন্বয়ে প্রতিষ্ঠ হয় স্মাইল গ্রুপ। প্রতিষ্ঠালগ্ন হতে সংগঠনটি শব্দ দূষণ, ইভটিজিং, মাদক, যৌতুক সহ নানা সমাজ বিরোধী কর্মকান্ডে সামাজিক আন্দোলন গড়ে তুলে ইতোমধ্যে প্রশংসিত হন।








