নিউজটি শেয়ার করুন

রাউজানে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় পুলিশসহ আহত ৭

চান্দগাঁওয়ে ঘাতক বাস কেড়ে নিল গৃহবধুর প্রাণ
ছবি: সংগৃহীত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ব্যারিস্টার সুরেশ বিদ্যায়ন এলাকায় পুলিশের কার, সিএনজি ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায় নি।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর দেড়টায়  এ দুর্ঘটনা ঘটে ।

চট্টগ্রাম নগরীমুখী একটি মাছবাহী পিকআপ পুলিশের প্রাইভেটকারকে ধাক্কা দেয়, প্রাইভেটকারটি গিয়ে যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিলে দুই পুলিশসদস্যসহ ৭ জন আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের মধ্যে নাছিমা আকতার ও সুমন ধর নামে দুইজনের অবস্থায় গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

রাউজান হাওইয়ে থানার ওসি কামরুল আজম বলেন, ‘ পুলিশের প্রাইভেটকার, যাত্রীবাহী সিএনজি ও মাছবাহী পিকআপের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here