রাউজান প্রতিনিধি: রাউজানে খতমে কোরআন, খতমে গাউসিয়া আলীয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপিত হয়েছে।
১০ নভেম্বর (মঙ্গলবার ) উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের হামজার পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হামজারপাড়া ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত সুন্নী সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হোসেন মাহমুদ।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন উরকিরচর মোহাম্মদীয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাছান রেজা আল-কাদেরী।
গাউসিয়া কমিটি স্থানীয় ইউনিট শাখার সহ সভাপতি আব্দুল কাইয়ুম ও সাংবাদিক এম রমজান আলীর যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল মাবুদ। আলোচক ছিলেন কদলপুর হামিদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা মঞ্জুরুল ইসলাম আল কাদেরী, মাওলানা মামুনুর রশিদ কামালী।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সিরাজুল হক বিএ, হাজী আমিনুল হক, হাজী আবচার, সিরাজুল ইসলাম ইউপি সদস্য ইলিয়াছ, শেখ রাসেল সভাপতি মহিন উদ্দিন লিংকন শাহাজাহান মাস্টার প্রমুখ।








