Site icon CPLUSBD.COM

রাউজানে ১১২ জন গ্রামপুলিশ পেলেন প্রধানমন্ত্রীর ভালবাসার উপহার

রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলার ১১২ জন গ্রামপুলিশ পেলেন প্রধানমন্ত্রীর ভালবাসার উপহার।

মঙ্গলবার(২৮ এপ্রিল) উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা প্রশাসনিক ভবন চত্তরে শারীরিক দূরত্ব নিশ্চিতকরণের মাধ্যমে এই উপহার সামগ্রী প্রদান করা হয়।

উপহার সামগ্রী বিতরণী সভায় উপজেলা প্রশাসনসহ উপস্থিত সকলের উদ্দেশ্যে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মাহমুদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা এস.এম. বাবর, পৌর আওয়ামী লীগ নেতা মুছা আলম খান প্রমুখ।