নিউজটি শেয়ার করুন

রাউজানে ১৫০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক পেলেন ফারাজ করিম চৌধুরীর জন্মদিনের উপহার

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধিঃ রাউজানে ১৫০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক পেলেন ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০’ প্রাপ্ত সংগঠন ‘সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র সম্মাননা উপহার। সংগঠনটির প্রতিষ্ঠাতা তরুণ সমাজ সংস্কারক ও রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর জন্মদিন উদযাপন উপলক্ষে জাতি গঠনের কারিগরদের সম্মান জানিয়ে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা সদরের মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্সের ২য় তলায় সংগঠনটির কার্যালয়ে এই আয়োজনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ার ইসলাম।

সংগঠনটির সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মইনুদ্দিন জামাল চিশতীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন, পৌর কাউন্সিলর জানে আলম জনি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, সংগঠনটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, শেখ রাসেল স্মৃতি সংসদ রাউজান উপজেলার সভাপতি মো. এরশাদ, তারেক হাসান, মো. মিজানুর রহমান, আরফান গণি ফাহিম, আবদুল্লাহ আল নোমান, আরফানুল ইসলাম আবির, শরীফুল ইসলাম, তামিম সিকদার সাইফ, মিজানুর রহমান মুবিন, অমিত দাশ গুপ্ত, নুরুল আমিন অপু, তৌসিফ আহমেদ রাহাত, সাজ্জাদ হোসেন, আলভীন আলভী, হোসাইন মাহমুদ চিশতী, শাহেদুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংগঠনের কর্মীরা একযোগে রাউজান উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডে সম্মাননা প্রাপ্ত শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে এই সম্মাননা উপহার শিক্ষকদের হাতে তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here