নিউজটি শেয়ার করুন

রাউজানে ১৫ অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের মাধ্যমে জন্মোৎসব উদযাপন

রাউজান প্রতিনিধিঃ  জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিবের জন্মদিন উপলক্ষে রাউজানের বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে সংগঠনটি।

১২ জানুয়ারি (মঙ্গলবার) রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটাস্থ মাস্টারদা সূর্যসেন কমপ্লেক্সেস্থ সংগঠনটির কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মো. সাইদুল ইসলাম।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।

বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন, রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দীপলু দে দীপু, রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, তারেক হাসান, মোঃ রিফাত, মোঃ মিজানুর রহমান, নোমান বিন আজিজি, আবু বক্কর আরফাত, শরীফুল ইসলাম, মোবারক হোসেন, মামুনুর রশিদ, শিহাবুল ইসলাম প্রমুখ।

সভায় উপজেলা বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে নগদ বৃত্তি প্রদান করা হয়।