রাউজান প্রতিনিধি: রাউজানে অগ্রসর ফান্ড-জাপানের পক্ষ হতে করোনাকালীন মানবিক উপহার পেলেন ২শত পরিবার। ১১ জুন (বৃহস্পতিবার) বিকাল চারটায় উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের মন্ডপের মহাবোধি চত্ত্বরে শারীরিক দূরত্ব নিশ্চিত করে প্রদান এই উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
আন্তর্জাতিক চিকিৎসা বিজ্ঞানী জাপান প্রবাসী অধ্যাপক ড. সুমন বড়ুয়া ও তার সহধর্মিণী অধ্যাপক স্মৃতি বড়ুয়ার উদ্যোগে অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ ও অগ্রসার ফাণ্ড-জাপানের যৌথ পরিচালনা এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনীর সার্বিক সহযোগিতায় বৃহত্তর হোয়ারাপাড়া গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের হিন্দু, বৌদ্ধ ও মুসলিম ধর্মাবলম্বীর দুই শত পরিবারকে উপহার স্বরূপ নগদ এক হাজার টাকা করে প্রদান করা হয়।
উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আর্শীবানী প্রদান করেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি শ্রীমৎ সুনন্দ মহাথের।
বক্তব্য রাখেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ সুমিত্তানন্দ থের, শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া, সমাজ হিতৈষী স্বপন কান্তি বড়ুয়া।
শ্রীমৎ জ্ঞানেন্দ্রিয় ভিক্ষুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শ্রীমৎ সুমেধানন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা.স্বপন বড়ুয়া।
ইতোমধ্যে সংগঠনটি কুমিল্লা জেলার বরুড়া থানার লগ্নসার গ্রামে ও সিলেট জেলার আখালিয়া নয়াবাজার এলাকায় মানবিক উপহার প্রদান করেন।








