Site icon CPLUSBD.COM

রাউজানে ২২০ বোতল ফেনসিডিল ও সাড়ে তিন কেজি গাঁজাসহ আটক ৩

রাউজানে ২২০ বোতল ফেনসিডিল ও সাড়ে তিন কেজি গাঁজাসহ আটক ৩

ফেন্সিডিল ও গাঁজাসহ আটককৃতরা

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩ মাদক পাচারকারী আটক করেছেন। এই সময় তাদের কাছ থেকে ২২০ বোতল ফেনসিডিল ও ৩ কেজি ৬শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

আটককৃত মাদক পাচারকারীরা হলেন চন্দনাইশ উপজেলার কেশুয়া ইউনিয়নের যুইগ্যার বাড়ির মৃত মোক্তার আহমেদের পুত্র মো. জয়নাল আবেদীন বাবলু(২০), রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি গ্রামের ভান্ডারী ঘোনার মৃত নুরুল আলমের পুত্র শাহ আলম (২৫) ও একই ইউনিয়নের টিলাপাড়া গ্রামের বাঁশঘাটা এলাকার মাসুদ আলমের পুত্র মো. শাহজাহান।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুনের নির্দেশে শুক্রবার বার বেলা দেড়টার দিকে থানা সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক অজয় দেবের নেতৃত্বে উপপরিদর্শক জয়নাল আবেদীন ও উপপরিদর্শক সাব্বিরসহ সঙ্গীয় ফোর্স চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজান পৌরসভার শান্তিরদ্বীপ কালাপুল ব্রীজে অবস্থান নেন। এই সময় রাঙ্গামাটিগামী একটি পুরাতন ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাকটি পালিয়ে যেতে চেষ্টা করলে তাড়া করে আটক করা হয়।

এই সময় ট্রাক ড্রাইভার শাহ আলম পালিয়ে গিয়ে পাশ্ববর্তী কচুরিপানাযুক্ত ডোবায় ডুব দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। তার স্বীকারোক্তি নিয়ে ট্রাকটির ড্রাইভিং সিটের নিচে হতে খয়েরী রংয়ের কস্টেপ দ্বারা মােড়ানাে ১০টি প্যাকেট ২২০ বোতল ফেনসিডিল ও সাদা পলিথিন দ্বারা মােড়ানো ০৪টি প্যাকেটে ৩ কেজি ৬শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মাদক বহন কাজে ব্যবহৃত একটি পুরাতন ট্রাকটি (চট্টঃ মেট্টো-ট-১১৫৬৫৬) জব্দ করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল কাদেরী বলেন, ধৃত আসামীগন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাহারা পরস্পর যােগসাজসে কৌশলে অবৈধ মাদকদ্রব্য তথা ফেন্সিডিল ও গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ট্রাক যােগে রাঙ্গামাটি নিয়ে যাচ্ছে মর্মে স্বীকারোক্তি দিয়েছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।