রাউজান প্রতিনিধিঃ রাউজানে ঐতিহাসিক ৭মার্চ দিবস পালন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্তে সুপারিশ প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশের আনন্দ উদযাপন করা হয়েছে। সভায় গণভবন হতে সম্প্রসারিত প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভাষণ বড় পর্দায় প্রদর্শন করা হয়।
৭ মার্চ (রবিবার) বেলা ৩ টায় রাউজান থানা প্রাঙ্গণে রাউজান থানার আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান কর্মসূচীর মাধ্যমে এই আনন্দ উদযাপন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার)।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুনের সভাপতিত্বে ও উপপরিদর্শক মো. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের পুলিশ সুপার আপেল মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, রাউজান পৌর মেয়র মো. জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার্দি সিকদার, পুলিশ পরিদর্শক নাজমুল হক প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আব্দুর রহমান চৌধুরী লালু, রোকন উদ্দিন, বিএম জসিম উদ্দিন হিরু, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি পৌর কাউন্সিলর জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী, রাউজান শিল্পকলা একাডেমির শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এরপূর্বে ঐতিহাসিক ৭ মার্চ ও উন্নয়নশীল বাংলাদেশের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এই উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের বঙ্গবন্ধুর ভাষণের অংশ বিশেষ, উন্নয়ন ও সমৃদ্ধি সম্বলিত ফেস্টুন ও আলোকসজ্জায় সজ্জিত করা হয় থানা ভবন ও প্রাঙ্গন।

