Site icon CPLUSBD.COM

রাউজান আসন্ন পৌর নির্বাচন উপলক্ষ্যে ট্রাক-মিনিট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

রাউজান প্রতিনিধিঃ আসন্ন রাউজান পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের সমর্থনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ অক্টোবর, শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলা জলিল নগর চত্ত্বরে রাউজান ট্রাক-মিনিট্রাক মালিক সমিতি ও রাউজান ট্রাক-মিনিট্রাক শ্রমিক ইউনিয়নে উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম।

প্রধান বক্তব্য ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।

রাউজান ট্রাক-মিনিট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ হোসেন কোম্পানির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর জানে আলম জনি, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী, আজিজুল হক কোম্পানি, উপজেলা যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছির, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসিফ প্রমুখ।

বক্তারা আগামী পৌর নির্বাচনে মেয়র পদে প্রধানমন্ত্রীর হাত থেকে তিন তিনবার জাতীয় পুরস্কার প্রাপ্ত জমির উদ্দিন পারভেজকে যোগ্য প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবী জানান। আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে জমির উদ্দিন পারভেজকে মেয়র হিসেবে জয়যুক্ত করার আহ্বান জানান।

সভায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।