গত (৭ ডিসেম্বর) শনিবার থেকে নিখোঁজ হয়েছেন রাউজান থানাধীন ১নং হলদিয়া ইউনিয়নের পেলাম উল্লাহর বাড়ীর শামসুল ইসলামের পুত্র মো:নজরুল ইসলাম প্রকাশ (নজু)।
জানা যায়, সেদিন বিকাল ৪ টায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় কাউকে কিছু না বলে তিনি বাড়ী থেকে চলে যান। এখনো তার সন্ধান পায়নি পরিবার।
তার বড় ভাই রবির ভাষ্য মতে নজরুল ইসলাম (নজু) প্রায়শই বাড়ী ছেড়ে চলে যায় এবং আবার ফিরেও আসে।কিন্তু এবার আর ফিরে আসেনি।
এ ঘটনায় (১৬ জানুয়ারী) বৃহস্পতিবার রাউজান থানায় একটি নিখোঁজের ডায়েরী করা হয়েছে।

কোনো ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন এই মোবাইল নাম্বারে যোগাযোগের অনুরোধ রইল-
০১৮২২-৩৭২৭০৯/০১৮২৮-৪১৩৯৯১








