Site icon CPLUSBD.COM

রাউজান পূর্বগুজরা ইউনিয়ন গাউসিয়া কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা দক্ষিণ এর আওতাধীন ১০নং পূর্বগুজরা ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

২০ অক্টোবর, বিকালে পূর্বগুজরার হামজার পাড়াস্থ খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরীয়া কমপ্লেক্সে সংগঠনটির উপজেলা (দক্ষিণ) শাখার সভাপতি আলহাজ্ব আবু বক্কর সওদাগরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহাম্মদ হানিফের সঞ্চলনায় অনুষ্ঠিত কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে আলহাজ্ব জাহাঙ্গীর আলমকে সভাপতি, মুহাম্মদ বেলাল উদ্দীনকে সাধারণ সম্পাদক ও জাহেদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২০১৯-২১ইং পরিষদের জন্য ৩৭ জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কাউন্সিলের উদ্বোধক ছিলেন উদ্ভোধক ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জনাব আব্বাস উদ্দীন আহমদ। কাউন্সিলের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

এই অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সি.সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আশেক বিন আবদুল আজিজ। প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল উদ্দীন।সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাহেদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ রাউজান গাউসিয়া কমিটির সাবেক সভাপতি আহমদ সৈয়্যদ, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক সৈয়্যদ মুহাম্মদ জামাল উদ্দীন, হাবিবুল ইসলাম চৌধুরী, আজম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দীন।

কাউন্সিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু মোস্তাক আলকাদেরী,আলহাজ্ব আবদুল মালেক, মুহাম্মদ জাহেদুল হক, মুহাম্মদ হোসেন, মুহাম্মদ নওশাদ হোসাইন, ফিরোজুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ মাহাবু আলম, মুহাম্মদ কামাল, মুহাম্মদ নুরুচ্ছাফা, মুহাম্মদ আবুল কাশেম, আলহাজ্ব আবদুস শহীদ মিস্ত্রি, মুহাম্মদ আবদুস সালাম, মুহাম্মদ তসলিম উদ্দীন,মাওলানা ছাবের, মুহাম্মদ আবদুল করিম,মুহাম্মদ আলী,মুহাম্মদ আমিন, মুহাম্মদ নুরুল ইসলাম,মুহাম্মদ কাইয়ুম,মুহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ আবদুল্লাহ আল-রোমান, মাওলানা আবদুর রহিম,মাওলানা শিহাব উদ্দীন, হাফেজ হাসান ইমাম,হাফেজ আবদুল কাদের, মুহাম্মদ ইমতিয়াজ আহমদ, মুহাম্মদ রুবেল, মুহাম্মদ ইকবাল,মুহাম্মদ শাকিল, মুহাম্মদ রেজাউল, মুহাম্মদ রোমান, ফোরকান নূরী,নুরুল হাকিম,মুহাম্মদ সাদ্দাম,হাফেজ আজাদ, মুহাম্মদ ফোরকান,মুহাম্মদ দিলদার আলী প্রমুখ।