রাউজান প্রতিনিধিঃ রাউজান পৌরসভার মেয়র পদে উপজেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জমির উদ্দিন পারভেজকে সমর্থন দিলেন পৌর এলাকার শতাধিক সমাজিক সংগঠন।
৬ ডিসেম্বর (রবিবার) বিকাল ৫ টায় পৌরসভাস্থ সূর্যসেন চত্বরে রাউজানের সকল সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত স্যোসাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় উপস্থিত কর্মীরা হাত তোলে এই সমর্থন জানান।
এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রনজিৎ ধর।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও লেখক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী।
সংবর্ধিত অতিথি ছিলেন ইয়াং ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পৌর কাউন্সিলর এড. সমীর দাশগুপ্ত, পৌর কাউন্সিলর আলমগীর আলী, পৌর কাউন্সিলর শওকত হোসেন, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সিপ্লাস টিভির চিফ রিপোর্টার খোরশেদুল আলম শামীম, সংগঠক মঈনুদ্দিন কাদের লাভলু, পৌর কাউন্সিলর জন্নাতুল ফেরদৌস ডলি, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুছা আলম খান, উপজেলা যুবলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সংগঠনটির যুগ্ম আহ্বায়ক আহমে সৈয়দ, ব্যবসায়ী নেতা আহসান উল্লাহ জাহেদী, পৌরসভা যুবলীগের সহ সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ, উত্তর জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসিফ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অশান্ত রাউজানকে তিলে তিলে পুষ্পকাননে সাজিয়েছেন রাউজানের গণমানুষের নেতা এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এই সাজানো বাগানের পরিচর্যার জন্য জমির উদ্দিন পারভেজের মত একজন মানবিক, ত্যাগী নেতার প্রয়োজন। পৌর সভার সেবক হিসেবে জমির উদ্দিন পারভেজই মেয়র পদে একমাত্র যোগ্য প্রার্থী।

