নিউজটি শেয়ার করুন

রাউজান প্রেসক্লাবের বর্ষ পঞ্জিকার মোড়ক উন্মোচন

রাউজান প্রতিনিধি: রাউজান প্রেসক্লাবের ২০২১ খ্রিষ্টীয় বর্ষের পঞ্জিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই বর্ষ পঞ্জিকার মোড়ক উন্মোচন করেন।

এই উপলক্ষে ২৬ জানুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় নগরীর পাথরঘাটাস্থ এমপি’র বাসভবনে রাউজান প্রেসক্লাবের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, বঙ্গকন্যা মমতাময়ী নেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত হয়েছে।

তিনি সাংবাদিকদের ইতিবাচক সংবাদ পরিবেশন করার আহ্বান জানান।

রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, জাহেদুল আলম, প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এসএম ইউসুফ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, পঞ্জিকার প্রচ্ছদ ছবিতে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হালদা নদীর মনোরম দৃশ্য তুলে ধরা হয়।