নিউজটি শেয়ার করুন

রাউজান প্রেসক্লাবের সভাপতি-সম্পাদককে ফারাজ করিম চৌধুরীর অভিনন্দন

সিপ্লাস প্রতিবেদক: রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি শফিউল আলম ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়েরকে অভিনন্দন পত্র প্রেরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফারাজ করিম চৌধুরী।
গত রবিবার (৯ আগষ্ট) উপজেলার পর্যটন স্পট গিরিছায়ায় প্রেসক্লাবের নেতৃবৃন্দদের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পৃথকভাবে এই অভিনন্দন পত্র অর্পন করেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান এর আহবায়ক মহিউদ্দিন ইমন, যুগ্ন আহবায়ক আহমেদ সৈয়্যদ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, তারেক হাসান, অনিক ভট্টাচার্য, মাসুম বিল্লাহ, জোনায়েদ উল্লাহ তুষার, তৌসিফ আহমেদ রাহাত প্রমুখ।
প্রেসক্লাব নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এসএম ইউসুফ উদ্দিন, সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবীবী। অভিনন্দন বার্তায় তিনি সকল জনহিতকর কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি রাউজানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।- প্রেস বিজ্ঞপ্তি।।