নিউজটি শেয়ার করুন

রাউজান প্রেস ক্লাবে দুইজনকে সদস্যপদ প্রদান

রাউজান প্রতিনিধিঃ  রাউজানে উপজেলায় কর্মরত দুই সাংবাদিককে সদস্যপদ প্রদান করেছেন রাউজান প্রেস ক্লাব। নতুন সদস্যপদ প্রাপ্ত দুই সাংবাদিক হলেন দৈনিক আমার সংবাদের রাউজান প্রতিনিধি লোকমান আনসারী ও দৈনিক আমাদের নতুন সময়ের রাউজান প্রতিনিধি শাহাদাৎ হোসেন সাজ্জাদ।

১৯ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১২ টায় রাউজান প্রেস ক্লাব কার্যলয়ে সংগঠনের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীনের সঞ্চালনায় এক বিশেষ অনুষ্ঠিত হয়।

সভায় তাদের আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই পূর্বক গত সভার সিদ্ধান্তানুসারে এই সদস্যপদ প্রদান করা হয়।

সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মীর আসলাম, মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন, প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এস.এম. ইউসুফ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি এম. জাহাঙ্গীর নেওয়াজ, সহ সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, নেজাম উদ্দিন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এম রমজান আলী, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবীবী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু প্রমুখ।

সভায় নতুন সদস্যপদ প্রাপ্ত শাহাদাত হোসেন সাজ্জাদ ও লোকমান আনসারী তাদের অনুভূতি প্রকাশ করেন।

এছাড়া সভায় সংগঠনের বার্ষিক পরিকল্পনাসহ নানান সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here