নিউজটি শেয়ার করুন

রাউজান রাবার বাগান স্টাফ কোয়াটারে অগ্নিকান্ড; ক্ষয়ক্ষতি প্রায় ৭ লক্ষ টাকা

রাউজান প্রতিনিধি: রাউজান রাবার বাগান স্টাফ কোয়াটারে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বুধবার(২৪ জুন) বেলা দেড়টার দিকে রাউজান পৌসভার ৯নং ওয়ার্ডস্থ রাবার বাগান এলাকায় বাগানের কর্মচারী কাজী তৌহিদুল আলমের কোয়াটারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, বেলা দেড় টার দিকে বৈদ্যুতিক পাখার শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়ে মূহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের অদূরে থাকা স্থানীয় কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ সহ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা আগুন নিভাতে ছুটে আসেন।

পরবর্তীতে সংবাদ পেয়ে রাউজান ফায়ার সার্ভিস কর্মীরা এসে দীর্ঘ এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনের পরিবারের লোকজনের প্রাণ রক্ষা পেলেও তীব্রতার কারণে ঘরের কোন মালামাল বের হওয়া সম্ভব হয়নি। অগ্নিকান্ডে নগদ ২লক্ষ ৭৫ হাজার টাকা দুই ভরি স্বর্ণালঙ্কার , আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ তৌহিদুল আলমের স্ত্রী রুজি আক্তার মিনু।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে তাৎক্ষণিক নগদ ১০ হাজার টাকা ও খাদ্য সামগ্রী প্রদান করেন স্থানীয় কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় তিনি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী পক্ষ হতে ক্ষতিগ্রস্থ পরিবারকে সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন।