Site icon CPLUSBD.COM

রাঙামাটিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও দুইজন আটক

ctg news

ছবি সিপ্লাসের

আলমগীর মানিক: রাঙামাটির বরকলের ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থানকৃত উপজাতীয় অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান পরিচালনা করে ৮টি অস্ত্র, ২০ রাউন্ড তাজা কার্তুজসহ ৫ জন উপজাতীয় সন্ত্রাসীকে আটক করার পরে শুক্রবার ভোরে আরও দুইজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বরকল সার্কেলের দায়িত্বে থাকা এএসপি মোঃ আব্দুল আউয়াল চৌধুরী।

আটককৃত দুই সহযোগি (৬) জৌরাম(২৩) ও লিয়ান্না পাংকুয়া(৫১) এর ঘর হতে মোট চারটি অস্ত্র উদ্ধার করে।

তিনি জানান, আমরা সর্বমোট আটটি অস্ত্র উদ্ধার করেছিলাম কিন্তু উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে চারটির বৈধ কাগজপত্র দেখানো হলে সেগুলো জব্দ করিনি।

ইতিমধ্যেই আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে তদন্ত করা হচ্ছে তারা অত্রাঞ্চলের কোনো সন্ত্রাসী গোষ্ঠির সদস্য কিনা বা বিচ্ছিন্নতাবাদী কোনো সংগঠনের সাথে জড়িত রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে চলমান এধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখা হবে জানিয়ে আটককৃতদেও বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা ও নিষিদ্ধ মাদক রাখার অপরাধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়েরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে বৃহস্পতিবার রাতে প্রতিবেদক জানিয়েছেন এএসপি মোঃ আব্দুল আউয়াল চৌধুরী।