নিউজটি শেয়ার করুন

রাঙামাটিতে ক্ষুধার্ত বন্য বানরকে খাদ্য দিলেন জেলা প্রশাসক

আলমগীর মানিক, রাঙামাটি: লকডাউনের কারণে পার্বত্য জেলা রাঙামাটির রাজবন বিহারে পর্যটক ও পূর্ন্যাথীদের প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ থাকায় চরম খাদ্য সংকটে পড়ে হাজারো বন্য বানর।

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে বিষয়টি উঠে আসলে রাঙামাটির জেলা প্রশাসকের নজরে আসে। তারই ধারাবাহিকতায় ক্ষুধার্ত অসংখ্য বানরের জন্য খাদ্য সহায়তা প্রধান করার উদ্যোগ নেওয়া হয়। রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় তীর্থস্থান রাজ বনবিহার এলাকার বনাঞ্চলে আশ্রয় নেওয়া এসব বন্য বানরদের মাঝে মিষ্টি কুমড়া আর মোটর শুটি বিতরণ করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো.মামুন ও এনডিসি বোরহান উদ্দিন মিঠু, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা, ৬নং বালুখালী ইউনিয়নের চেয়ারম্যান বিজয়গিরি চাকমাসহ অন্যান্য জেলা প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

রাজবন বিহার কর্তৃপক্ষ জানায়, রাজবন বিহার এলাকায় প্রতিনিয়ত বাড়ছে বানরের সংখ্যা। করোনার কারণে বিহারে পূর্ন্যাথী ও পর্যটকদের আগমন কম হওয়ায় বানরদের মধ্যে খাদ্য সংকট দেখা দেয়। বিহার থেকে যে খাবার পাচ্ছে তাও পর্যাপ্ত নয়। তাই ক্ষুধার্ত বানরদের উপদ্রবও বেড়ে যায়।