নিউজটি শেয়ার করুন

রাঙামাটিতে গাছে ঝুলন্ত অবস্থায় পুলিশ সদস্যের লাশ উদ্ধার

রাঙামাটিতে গাছে ঝুলন্ত অবস্থায় পুলিশ সদস্যের লাশ উদ্ধার

সিপ্লাস প্রতিবেদক: রাঙামাটির এক পুলিশ ক্যাম্পের গাছে ঝুলন্ত অবস্থায় এক কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার(২৩ আগস্ট) সকালে শহর লাগোয়া আরশীনগর পুলিশ ক্যাম্প লাগোয়া এক গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

মৃত জয় দে (২৩) চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।

রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, সকাল ৭টায় রোল কল করার সময় জয় দে অনুপস্থিত থাকায় তাকে খোঁজাখুজি শুরু হয়। ক্যাম্পের সামান্য দূরে গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়।ক্যাম্পের অন্য সদস্যের কাছ থেকে জানতে পেরেছি, রাত ১২টার পরও সে ফোনে কথা বলেছিল। প্রাথমিকভাবে এটি প্রেমঘটিত ঘটনা বলে মনে হচ্ছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here