Site icon CPLUSBD.COM

রাঙামাটিতে ট্রাকে কেড়ে নিল মোটরসাইকেল আরোহীর প্রাণ

রাঙামাটিতে ট্রাকে কেড়ে নিল মোটরসাইকেল আরোহীর প্রাণ

মোটরসাইকেল ঢুকে গেছে ট্রাকের তলায়

সিপ্লাস প্রতিবেদক: রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কেঙ্গালছড়ি এলাকায় নানিয়ারচরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চহলা প্রু মারমা (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বাজার পাড়ার চাইলা মারমার ছেলে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টায় এই দুর্ঘটনা ঘটে।
এতে সাজাই মার্মা (৪২) নামের আরেকজন আহত হয়েছেন। তাকে খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নানিয়ারচর থানার ওসি মো. সাব্বির রহমান বলেন,রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কেঙ্গালছড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হন। এছাড়া আরেকজন আহত হন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।