Site icon CPLUSBD.COM

রাঙামাটিতে বাস চাপায় নিহত ১

নতুন বছরের প্রথম দিনে চট্টগ্রাম থেকে রাঙামাটিতে ঘুরতে আসা এক যুবক বাস চাপায় নিহত হয়েছে।

বুধবার দুপুর বারোটার সময় রাঙামাটির দেপ্পোছড়ি এলাকায় দূর্ঘটনার শিকার হয়ে সাহিদ হোসেন(২১) নামক উক্ত যুবক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্লাহ জানিয়েছেন, এই ঘটনায় ঘাতক চালকসহ বাসটিকে আটক করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধুদেরন কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, চট্টগ্রামের “ফ্রেন্ড সাইকেলিস্ট অফ বাংলাদেশ”(এফসিবি) নামক একটি গ্রুপের আটজন সদস্য তাদের সাইকেল বাইক নিয়ে রাঙামাটিতে ঘুরতে আসছিলো। বুধবার দুপুর বারোটার সময় রাঙামাটি সড়কের দেপ্পোছড়ি এলাকায় পৌঁছুলে খাগড়াছড়ির মহালছড়ি থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহি বাস (রাঙামাটি-জ-নং:০৪-০০৪২) সাহিদকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই প্রচুর পরিমাণে রক্তক্ষরণ করে সে মারা যায়। নিহত সাহিদ চট্টগ্রামের চান্দগাও রিয়াজ উদ্দিন সড়কের লালের বাড়ির সমছের ইসলামের পুত্র। এই ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি মেডিকেলের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এদিকে, চাঁপা দেওয়া বাসটিসহ চালক হোসেন আলী(৪০)কে আটক করা হয়েছে জানিয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্লাহ জানিয়েছেন আটককৃত আশার আলো নামক বাস ও সেটির চালক হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত আছে।