নিউজটি শেয়ার করুন

রাঙামাটিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

রাঙামাটিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

সিপ্লাস প্রতিবেদক: রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে জায়গা নিয়ে দ্বন্দ্বে জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই আহত হন।  অবশেষে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাইয়ের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।

নিহত ঝুন্টু দেবনাথ বেতবুনিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মাস্টার ঘোনা গ্রামের রাজেন্দ্র দেব নাথের ছেলে। অভিযুক্ত বড় ভাই নেপাল দেবনাথ প্রবাসে থাকতেন।

জানা যায়, নেপাল দেবনাথ প্রবাস থেকে পরিবারের জন্য ছোট ভাই ঝন্টুর নামে টাকা পাঠাতেন। ১৯ আগস্ট প্রবাস থেকে দেশে আসে নেপাল দেবনাথ। এরপর তিনি পাঠানো টাকার হিসেব চান। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। ২২ আগস্ট বড় ভাইয়ের দায়ের কোপের আঘাতে গুরুত্বর আহত হন ঝুন্টু দেব নাথ। আহত অবস্থায় ঝুন্টুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১৮ দিন পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাউখালী থানার ওসি (তদন্ত) মো. আব্দুল হালিম জানান, মারামরারি ঘটনায় ২৮ আগস্ট ঝুন্টু দেবনাথের স্ত্রী ঝুন্টুর বড় ভাইদের অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেছিলো। ঝুন্টু যেহেতু মারা গেছে সেহেতু প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে এটি হত্যা মামলা হিসেবে অন্তভুক্ত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here