নিউজটি শেয়ার করুন

রাঙামাটিতে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি) সমবায় প্রকল্পের মাসিক যৌথ সভা অনুষ্ঠিত

সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি)সমবায় প্রকল্পের ৩য় পর্যায়ের প্রকল্প সফলভাবে বাস্তবায়নের লক্ষে প্রকল্পের মাসিক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকালে রাঙামাটি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ।

সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি)সমবায় প্রকল্প রাঙামাটি জেলা শাখার আয়োজনে ও সমিতির সদস্যদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয় ।

সহকারি প্রকল্প পরিচালক মোহাম্মদ সেলিম এর সভাপতিত্বে উক্ত সভায় সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা উপমা, জেলা সমবায় কর্মকর্তা ইউছুফ হাসান ও সহকারি পরিদর্শক উপজেলা সমবায় অফিসার তপন চৌধুরী বক্তব্য রাখেন।