সিপ্লাস প্রতিবেদক: নতুন বছরের প্রথম দিনে সিপ্লাস পরিবারের আনন্দ ভ্রমণ ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটিতে এসব কর্মসূচীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিপ্লাসের অর্ধশতাধিক সাংবাদিক, প্রতিনিধি ও কর্মকর্তা অংশ গ্রহণ করে।
এদিন সিপ্লাস বিডি ডটনেটে সংবাদ আপডেট হয়নি। তাই সকল পাঠকের কাছে সিপ্লাস পরিবার দুঃখ প্রকাশ করেছে।
শুক্রবার(১জানুয়ারী) সকালে দামপাড়া এলাকার সিপ্লাসের অফিস থেকে রাঙামাটির উদ্দেশ্যে সিপ্লাস পরিবারের সদস্যদের নিয়ে বাস ছাড়ে। এর আগে অগ্রবর্তী দল নিয়ে রওয়ানা দেন সিপ্লাসের এডিটর ইন চীফ আলমগীর অপু।
হাটহাজারীতে পৌঁছে সবাই প্রাতঃরাশ সারে। দুপুর সাড়ে ১২টায় রাঙামাটি পৌঁছে সিপ্লাস পরিবারের সদস্যবাহী বাস।
রাঙামাটি পৌঁছেই সিপ্লাস পরিবারের সদস্যরা নেমে যায় হৃদে। হৃদের জলে বড় আকারের নৌকায় গান কৌতুকসহ বিভিন্ন বিনোদনের আয়োজন করা হয়। দুপুরে আদিবাসী রেস্তোরায় হৃদের কয়েক রকম মাছের পদ এবং বেম্বো চিকেন দিয়ে মধ্যাহ্ন ভোজন পর্ব সারা হয়।

সারাদিন হৃদ ভ্রমণ শেষে সন্ধ্যার পর চন্দ্রিমা রেস্তোরায় অনুষ্ঠিত হয় প্রতিনিধি সম্মেলন ও লটারী পর্ব।

সিপ্লাসের এডিটর ইন চীফ আলমগীর অপুর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভায় অতিথি ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক ও রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ।

সিপ্লাসের বার্তা সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সিপ্লাসের চীফ রিপোর্টার খোরশেদুল আলম শামীম, হেড অব ব্রডকাস্ট ফরহাদ সিকদার, স্টাফ রিপোর্টার জিয়াউল হক ইমন, রাঙামাটি প্রতিনিধি আলমগীর মানিক, কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ সেলিম, হাটহাজারী প্রতিনিধি আলমগীর হোসাইন এবং সম্পাদকের সহ-ধর্মীনি ফাতেমা তুজ জোহরা এ্যানী।

আলোচনা সভায় অতিথিরা সিপ্লাসের সংবাদ ও অন্যান্য অনুষ্ঠানের ভুয়সী প্রশংসা করে বলেন, আঞ্চলিক ভাষার প্রথম অনলাইন চ্যানেল সিপ্লাসটিভি ও নিউজ পোর্টাল সিপ্লাসবিডিডটনেট দেশ বিদেশের অগনিত মানুষের প্রশংসা ও ভালবাসা কুড়িয়েছে।
সিপ্লাসের এই আনন্দ অনুষ্ঠানে সামিল হতে পেরে তারা গর্ব বোধ করছেন বলেও জানান।

আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র পর্ব। এ পর্বে সিপ্লাসের সকল সদস্যদের জন্য উপহার ছিল।
র্যাফেল ড্র পর্বের সঞ্চালনা করেন সিপ্লাসটিভির হ্ডে অব ব্রডকাস্ট ফরহাদ শিকদার।
এরপর নৈশ ভোজ গ্রহণ করেন অতিথিসহ সকল সদস্যরা।

শেষ পর্বে প্রতিনিধিদের বিভিন্ন কথা শোনেন এডিটর ইন চীফ আলমগীর অপু। তিনি সিপ্লাসের ভবিষ্যৎ পরিকল্পনা সকলের সামনে তুলে ধরেন।
মধ্যরাতে সকল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।








