নিউজটি শেয়ার করুন

রাঙামাটিতে ১০দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল শুরু

রাঙামাটি প্রতিনিধি: পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে মহামারী করোনা ভাইরাস থেকে পরিত্রণ পাওয়ার লক্ষ্যে রাঙামাটিতে ১০দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হযরত আব্দুল ফকির (রহঃ) মাজার কমপ্লেক্স পরিচালনা কমিটির সদস্য হাজী মোঃ এমদাদুল ইসলাম এর আযোজনে সন্ধ্যার মাগরিবের নামাজের পরে থেকে রাত ৯টা পর্যন্ত রাঙামাটিস্থ হযরত আব্দুল ফকির (রহঃ) কমপ্লেক্স জামে মসজিদে করোনার স্বাস্থ্য বিধি মেনে এই ১০দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় হযরত আব্দুল ফকির (রহঃ)কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা হাফেজ আবুল কালাম হাশেমীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, রাঙামাটি সাবেক জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ ওসমান গণি চৌধুরী সহ রাঙামাটিস্থ বিভিন্ন জামে মসজিদের খতিব ও পেশ ইমাম গন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ১০দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল শুরু হয়ে আগামী ২০ তারিখ শুক্রবার আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে এই শাহাদাতে কারবালা মাহফিলের সমাপ্ত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here