রাঙামাটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।
‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯’ উপলক্ষ্যে এই পুরস্কারে ভূষিত হন তিনি।
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমার নেতৃত্বে জেলার পদস্ত কর্মকর্তার সমন্বয়ে একটি বাছাই কমিটি বিভিন্ন ক্যাটাগরিতে এই নির্বাচন করেন।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৯’তম ব্যাচের এই চৌকস কর্মকর্তা ২০১৮সালের ১৮সেপ্টেম্বর কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন।
যোগদানের পর হতে তিনি উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতি, মাননীয় প্রধানমন্ত্রীর ১০’টি সামাজিক উদ্যোগ সহ বিভিন্ন সরকারি কাজে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান উন্নয়নে তিনি নিরলস ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
এছাড়া জেলা প্রশাসক রাঙামাটির নির্দেশনা এবং ব্যক্তির উদ্যোগেও তিনি নিরক্ষরতা দূরীকরণে চেষ্টা অব্যাহত রেখেছেন, এছাড়া নিরক্ষর মুক্ত সমাজ গড়তে তিনি নিজ উদ্যোগে কাপ্তাইয়ে ওয়াগ্গা ইউনিয়নে একটি বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু করেন।
একজন সৎ, ন্যায়পরায়ণ ও আদর্শ নির্বাহী কর্মকর্তা হিসাবে জনগণের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি।
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া গ্রামে জন্ম নেওয়া এই প্রশাসনের কর্মকর্তা এর আগে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন।
রাঙামাটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি জয়সীম বড়ুয়া, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোজ্জামেল হক, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, অর্থ সম্পাদক নূর হোসেন মামুন সহ বিভিন্ন সংগঠন তাঁকে অভিনন্দন জানিয়েছেন।








