নিউজটি শেয়ার করুন

রাঙামাটির সমবায় অফিসের বিরুদ্ধে করাতকল সমিতির সংবাদ সম্মেলন

রাঙামাটির জেলা ও উপজেলা সমবায় কর্মকর্তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজসের মাধ্যমে অর্থ আত্মসাৎকারী কিছু সদস্যের দ্বারা স’মিল মিস্ত্রি ও হেলপার সমবায় সমিতির নামে নতুন সংগঠনের অনুমোদন দেয়ার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রাঙামাটি করাত কল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ। মঙ্গলবার সকালে রাঙামাটি করাত কল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর অফিসে সাংবাদিক সম্মেলন বক্তব্য রাখেন সমিতির সভাপতি মমতাজ মিয়া, সাধারণ সম্পাদক রবিন বিশ^াস। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, নতুন স’মিল মিস্ত্রি হেলপার সমবায় সমিতি লিঃ এর সমিতিতে যে সকল সদস্য রয়েছে তাদের মধ্যে আমাদের সমিতির ৮ জন সদস্য রয়েছে। যারা সকলেই করাত কল সমিতির টাকা আত্মসাৎকারী সদস্য। যাদের নামে রাঙামাটি সমবায় অফিসে তদন্ত চলছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাঙামাটি সমবায় অফিস কর্তৃক দেয়া রাঙামাটি স”মিল হেল্পার কল্যাণ সমবায় সমিতির লিঃ নিবন্ধন বাতিল করা নাহলে আগামীতে যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য রাঙামাটি জেলা সমবায় অফিস দায়ী থাকবে।
করাতকল সমিতির নেতৃবৃন্দ বলেন, রাঙামাটিতে করাত কল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যান বহুমুখী সমবায় সমিতি লিঃ নামে থাকা একটি সমিতি থাকা সত্ত্বেও একই সমিতির সদস্যেরা স’মিল মিস্ত্রি হেলপার সমবায় সমিতি লি. নামে গত ২ অক্টোবর ২০১৯ তারিখে আরো একটি সমিতি রেজিস্ট্রেশন করা হয়। একই পেশার লোক শুধুমাত্র পার্থক্য বাংলা নাম ও ইংরেজী নাম দিয়ে। প্রতিবাদ করার ১৫ দিন পর ও রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে।সমবায় অফিসে লিখিত অভিযোগ দেওয়ার পর ও কোনো ব্যবস্থা গ্রহন করা হয়নি।
স’মিল মিস্ত্রি হেলপার সমবায় সমিতি লি. এর সভাপতি নুরুল আলম যে রাঙামাটি করাত কল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যান বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ভারপ্রাপ্ত সভাপতি তার ৬২,১৫৫ টাকার ঋন খেলাপী আছে।যারা স’মিল মিস্ত্রি হেলপার সমবায় সমিতি লি. এর নেতৃত্ব দিচ্ছে তাদের ২৭ জনের মধ্যে ৯ জন ৩৮,০০,০০০ টাকার ঋন খেলাপী।
এসময় রাঙামাটিতে করাত কল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যান বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মমতাজ মিয়া, সাধারণ সম্পাদক রবিন বিশ্বাস, যুগ্ম সম্পাদক মোঃ নাজিম, দপ্তর সম্পাদক বাপ্পী রায়হান সদস্য মোঃ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।