Site icon CPLUSBD.COM

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমাকে রাজস্থলী প্রেস ক্লাবের সংবর্ধনা

রাজস্থলী প্রতিনিধিঃ প্রথম বারের মতো রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের রাজস্থলী উপজেলা থেকে মারমা কোটায় সদস্য নির্বাচিত হওয়ায় নিউচিং মারমা কে সংবর্ধনা দিলো রাজস্থলী উপজেলার প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদারের আন্তরিকতায় রাজস্থলীতে পিছিয়ে থাকা মারমা সম্প্রদায় থেকে নিউচিং মারমাকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত করেন।

সংবর্ধনা গ্রহণ পরবর্তীতে তিনি বলেন, সম্প্রীতির রাজস্থলীতে মাননীয় প্রধান মন্ত্রী ও জননেতা দীপংকর তালুকদারের অক্লান্তিক প্রচেষ্টায় কোন জাতি পিছিয়ে নাই তার উদাহরন আমি নিজেই রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হওয়া। আমার উপর অর্পিত দায়িত্ব কর্তব্য সম্প্রীতি বাস্তবায়নে সকলের উন্নয়নের কাজ করে যাবো।

তিনি আরো বলেন, আমি সমগ্র রাজস্থলী উপজেলার সকলের জন্য সদস্য। জাতি ধর্ম নির্বিশেষে সকলের সহযোগীতা নিয়ে তিনি কাজ করার প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সিনিয়র সহ সভাপতি চাউচিং মারমা, সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, কাইয়ুম হোসেন মিরাজ, আইয়ুব চৌধুরী, চাথোয়াঅং মারমা, প্রমুখ।