নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভা

রাঙ্গুনিয়ায় জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চারনেতা স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে রবিবার (৩ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রবীন আওয়ামীলীগ নেতা ছাদেকুন নূর সিকদার। বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, মাস্টার আসলাম খাঁন, আবদুর রউফ মাস্টার, ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার, জসিম উদ্দিন, এমরুল করিম রাশেদ প্রমুখ।

আলোচনা সভার শুরুতে জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ইছাখালী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা রহমত উল্লাহ।